শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাট পুলিশের অভিযান ১৫ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) গভীর রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, চুনারুঘাট থানাধীন ২নং আহম্মদাবাদ ইউ/পির অন্তর্গত গোছাপাড়া সাকিনস্থ জনৈক মিশুক মিয়ার পোল্ট্রি ফার্মের দক্ষিণ পাশে ধানী জমিতে ৪/৫জন আসামী মাদক দ্রব্য গাজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন আসামী দিকবেদিকে পালিয়ে যায়। আসামীদের ব্যবহৃত মোবাইল নাম্বার ও গোপন সংবাদের ভিত্তিতে অন্যান্য পলাতক আসামীদের সনাক্ত সহ গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে। ঘটনাস্থল থেকে অভিযান পরিচালনা করিয়া ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক জানান, চুনারুঘাট থানার মামলা নং-১৯, তারিখ- ধারা-৩৬ (১), ১৯(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। এরকম অভিযান নিয়মিত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com