শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের বহরমপুরে ভূমি খেকোদের কান্ড ॥ সরকারী কোটি টাকা মূল্যের ভূমি জবরদখল করে বহাল তবিয়তে

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামে একদল প্রভাবশালী ভূমি খেকো শ্মশানঘাটে লাশ দাহ করতে বাঁধাসহ হুমকি প্রদান করার অভিযোগ উঠেছে। জানা যায়, ওই চক্রটি সরকারী খাস খতিয়ানের কয়েক একর ভূমি বছরের পর বছর ধরে জোরপূর্বক জবর দখল করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অপচেষ্টা করছে। শুধু তাই নয়, তারা সনাতন ধর্মাবলম্বীয়দের শত বছরের পুরনো শ্মশানঘাট, যেখানে হিন্দুরা মারা গেলে দাহ্ করা হয় সেই স্থানও জোরপূর্বক দখল করতে মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে শ্নাশানঘাট থেকে মাটি কেটে নিয়ে গেছে তারা। এ বিষয়ে বহরমপুর গ্রামের পঞ্চায়েত পক্ষের অজয় সূত্রধর ও ডাঃ স্বপন সূত্রধর বলেন, গত ২২ জানুয়ারি তাদের গ্রামের দীগেন্দ্র সূত্রধরের স্ত্রী ছাওমনি সূত্রধর দুপুরে মারা যান। তাকে যখন শেষকৃত্ব দাহ্ করতে বেলা ৩ টায় সেখানে নিয়ে যান, তাৎক্ষণিক সময়ে দাহ্ করতে বাধা প্রদান করেন ভূমি খেকো চক্রের প্রভাবশালী লোকজন। এ সময় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি সৃষ্টি হলে চরম উত্তেজনা বিরাজ করে, এক পর্যায়ে খবর পেয়ে নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির তৎকালীন ভারপ্রাপ্ত ইনচার্জ আবু বক্কর একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশের উপস্থিতিতেই রাত ১০ টায় লাশ দাহ্ করা হয়। এর পর থেকে গ্রামে এখনো উত্তেজনা বিরাজ করছে, যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এছাড়াও উল্লেখিত সরকারী ভূমি নিয়ে ইতিপূর্বে চরম হট্টগোল ও বিরোধ দেখা দিলে সম্প্রতি প্রশাসন কর্তৃক ভূমি খেকোদের উচ্ছেদ করে দেয়া হয়। তবে কিছুদিন যেতে না যেতেই পূণরায় জবর দখল করে ঘরবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছে ওই ভূমি খেকোরা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে সচেতন মহল প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com