বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি (রেজি: নং- সিল ৯৪৬/০৪) এর নবীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৮ জানুয়ারি নবীগঞ্জ উপজেলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি ডাঃ শাহ মনসুর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির নবীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ডাক্তার মৃনাল কান্তি দাস বাদল, মাধবপুর উপজেলার সভাপতি ডাক্তার জামাল হোসেন, মাধবপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার ফারুক মিয়া। এছাড়া উপজেলার প্রায় শতাধীক পল্লী চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ডাক্তার চন্দন রায় হারুকে সভাপতি, ডাক্তার মৃনাল কান্তি দাস বাদল সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও বিশ্বদাীপ বাগচী মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া জেলা পরিষদের চেয়াম্যান ও হবিগঞ্জ বিএমএ সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে প্রধান উপদেষ্টা হিসেবে কমিটিতে রাখা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার নুরুল আমিন অসহায় মানুষের সেবা করার পাশাপাশি সমাজে পিছে পড়া অসহায় নির্যাতিত নিপিড়ীত মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ প্রদান করে গ্রাম-গঞ্জের প্রত্যেক চিকিৎসকদেরকে সরকারি রিফেসার্স ট্রেনিং এর মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য আহবান জানান।
পরিশেষে তিনি হবিগঞ্জ জেলার যেগুলো উপজেলা ও পৌর এবং ইউনিয়ন কমিটি এখনো করা হয়নি তা গঠন করার জন্য জেলা কমিটিকে নির্দেশ প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com