মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইনাতগঞ্জ বাজার কমিটির সভাপতি সিরাজ উদ্দিন আর নেই ॥ শোক

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ জাতীয় পার্টি ও বাজার পরিচালনা কমিটির সভাপতি সিরাজ উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। গত বুধবার রাত ১০ টায় নিজ বাড়ি ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাহ আবুল খায়ের, উপজেলা জাপার সদস্য সচিব এমরান মিয়া, জাপা নেতা মুরাদ আহমদ, মোঃ সরওয়ার শিকদার, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন ছাও মিয়া, যুবনেতা আহমদ রেজা, শাহ কামাল, ফরহাদ ফুল, রুয়েল আহমদ, রুয়েল পাঠান, ছাত্র সমাজের সম্পাদক নিয়ামুল করিম অপু, যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আজাদ শাহজাহান। এদিকে সমাজসেবক সিরাজ উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তারা হলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী, সাবেক সংসদ সদস্য মুমিন চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী প্রমূখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোজ সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com