সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তানগরে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ॥ ভুয়া চিকিৎসক আটক নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কের ৪ লেন নির্মাণ কাজ শুরু হবিগঞ্জ জেলা প্রশাসনে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে সম্মাননা ও বিদায়ী শুভেচ্ছা শহরের হোটেল পলাশ থেকে জেরিন কোম্পানির কর্মচারীর লাশ উদ্ধার নবীগঞ্জে আ’লীগ নেতার নেতৃত্বে হামলা ও অর্থ ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ সাঙ্গর গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ২ বাহুবলে ১২ দিন পর বাড়ি ফিরল প্রবাসী জিয়ার মরদেহ লাখাইয়ে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২ লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বাহুবলে ১২ দিন পর বাড়ি ফিরল প্রবাসী জিয়ার মরদেহ

  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জীবিকার তাগিদে সুদূর কুয়েতে পাড়ি জমিয়েছিলেন জিয়াউর রহমান জিয়া। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানো, স্বজনদের পাশে দাঁড়ানো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই প্রবাসজীবনের অবসান ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনায়। মৃত্যুর ১২ দিন পর মধ্যপ্রচ্যের কুয়েত থেকে দেশে ফিরেছেন তিনি, তবে জীবিত নয়, ফ্রিজিং গাড়িতে করে নিথর দেহে। গতকাল রবিবার সকালে তাঁর মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে বাহুবল উপজেলার নিভৃত পল্লী আব্দুল্লাহপুর গ্রামের পরিবেশ। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ছাড়াও প্রতিবেশীদের শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। জিয়াউর রহমান জিয়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। গত ১২ অক্টোবর কুয়েতে এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com