বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে পৈত্রিক সম্পত্তি নিয়ে হামলা ভাংচুরের অভিযোগ ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের দুধ পাতিল গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মা, ছেলের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ব্যপারে রহিমা খাতুন বাদি হয়ে ২ জনকে আসামি করে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।
এ মামলার জের ধরে ক্ষিপ্ত হয়ে সৎ ছেলেরা মা, ছেলের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। গত ৬ জানুয়ারি শুক্রবার বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত ওহাব মিয়ার স্ত্রী রহিমা খাতুন সাংবাদিকদের জানান, তার সৎ ছেলে আব্দুল হেকিম, সোহেল মিয়া গং তাদের বাড়ি ঘর ও জায়গা জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ ঘটনা নিয়ে গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলীর নেতৃত্বে দুধ পাতিল গ্রামে ঘটনাস্থলে বিচার বসে। বিচার শালিসে গ্রামের শতাধিক মানুষ অংশ গ্রহন করে। শালিসের রায় অমান্য করে আসছে আব্দুল হেকিম ও সোহেল মিয়া গং। এর পর থেকে তারা রহিমা খাতুন ও তার ছেলে সাহিদ মিয়া কে প্রান নাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় বসবাস করে আসছে। যে কোন সময় মা ছেলের উপর হামলার ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com