সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ৯৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কৃষকলীগ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গতকাল বিকাল ৩টায় এক বর্ধিত সভা অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংঘটনের কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানুর সভাপতিত্বে সাধারন সম্পাদক বিকাল রায়ের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রবীন্দ্র নাথ দাশ, কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গৌর মনি সরকার, বিষ্ণুপদ রায়, সাংগঠনিক সম্পাদক বিজন্দ্র রায় মহাদেব, ফরহাদুজ্জামান মুহিদ, আফজল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গির আলি, পৌর কৃষকলীগের যুগ্ন আহবায়ক এসএম শাহিদুর রহমান, দপ্তর সম্পাদক যাদব দেব, কৃষকলীগের ৮নং সদর ইউপি আহবায়ক শেখ সজিদ মিয়া, ১০নং ইউপি কৃষকলীগের আহবায়ক, নজির মিয়া, ৯নং ইউপি আহবায়ক আখলিছ মিয়া, ১৩নং ইউপি সভাপতি বদরুদ্দিন তালুকদার, ৬নং ইউপি যুগ্ন আহবায়ক রফিজ মিয়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মানিক মিয়া, ফজর আলী মেম্বার, সাজন মিয়া, চান্দ উল্লা, রবিন্দ্র দেবনাথ, রমজান আলী, বিকাস চন্দ্রদাশ, আনন্দ লালদাশ প্রমুখ।
উক্ত বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে ১১নং গজনাইপুর ইউপি কৃষকলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে অচিরেই নতুন আহবায়ক কমিটি গঠনের সিদ্বান্ত গৃহিত হয়। এছাড়া আগামী ১০ অক্টোবরের ভিতরে উপজেলার যে সকল ইউপিতে কৃষকলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন হয় নি সে সকল ইউপিতে কৃষকলীগের কমিটি গঠনের জন্য উপজেলা পর্যায়ের নেতাদের দায়িত্ব দেয়া হয়। বিরোধী দলের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে কৃষকলীগ নেতাদের আরো জোরদার করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com