সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তানগরে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ॥ ভুয়া চিকিৎসক আটক নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কের ৪ লেন নির্মাণ কাজ শুরু হবিগঞ্জ জেলা প্রশাসনে ২৬ অবসরপ্রাপ্ত কর্মচারীকে সম্মাননা ও বিদায়ী শুভেচ্ছা শহরের হোটেল পলাশ থেকে জেরিন কোম্পানির কর্মচারীর লাশ উদ্ধার নবীগঞ্জে আ’লীগ নেতার নেতৃত্বে হামলা ও অর্থ ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ সাঙ্গর গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ২ বাহুবলে ১২ দিন পর বাড়ি ফিরল প্রবাসী জিয়ার মরদেহ লাখাইয়ে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২ লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২

  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ফিজা কোম্পানির একটি পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত টমটম উল্টে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে টমটমচালক ইব্রাহিমকে মাথায় আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর-বুরহানপুর সড়কের কইখাই গ্রামের নিকট এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে একটি ব্যাটারিচালিত টমটম ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ফিজা কোম্পানির একটি পিকআপের ধাক্কায় টমটমটি উল্টে যায়। এতে টমটমচালক ইব্রাহিমসহ দুইজন আহত হন। আহত দুজন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। টমটমচালক ইব্রাহিমের মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত পরাছকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com