রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

জেলা প্রশাসকের নিকট বেসরকারী সংস্থা আশার কম্বল হস্তান্তর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বেসরকারী উন্নয়ন সংস্থা “আশা” হবিগঞ্জের পক্ষ থেকে দরিদ্র ও শীতার্তদের মধ্যে বিতরণের জন্য শীতবস্ত্র কম্বল হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান মহোদয় উপস্থিত থেকে উক্ত কম্বল গ্রহন করেন এবং উপস্থিত দরিদ্রদের মধ্যে কিছু শীতবস্ত্র বিতরণ করেন। আশার পক্ষে সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার সমীরন চন্দ্র রায় সাড়ে ৩০০টি কম্বল হস্তান্তর করেন। আশার হবিগঞ্জ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার এ কে এম তারেক, ব্রাঞ্চ ম্যানেজার জনাব সৈয়দ আমজাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আশা এরূপ কার্যক্রমের পাশাপাশি সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে সংস্থার আয়ের উদ্বৃত্ত তহবিল থেকে প্রতি বছর দেশের সকল জেলাতে একযোগে দরিদ্র ও শীতার্তদের শীতবস্ত্র প্রদান করে থাকে। তাছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সানিটেশন, ভার্মিকম্পোষ্ট, মেধা বৃত্তি, বঙ্গবন্ধু বৃত্তি, চিকিৎসা অনুদান ইত্যাদি সামাজিক কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com