মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান উদ্দিন ভূইঁয়া, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুবাদুর রহমান, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আউশকান্দি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং অন্যান্য সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ। এর পাশাপাশি উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক এবং আইসিটি শিক্ষকবৃন্দ, ইউপি সচিব এবং ইউডিসি উদ্যোক্তাবর্গ।
সভাপতির বক্তব্যে ইউএনও ইমরান শাহারীয়ার বলেন, আজ ডিজিটাল বাংলাদেশের কল্যাণে সারাদেশের শিক্ষার্থী সহ সাধারণ জনগণ ডিজিটাল নাগরিক হয়ে গড়ে উঠছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অফ ফিউচার গুলোর যথার্থ ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। এছাড়াও স্কুলের প্রতিটি শিক্ষার্থী যাতে ডিজিটাল ল্যাবের সুবিধা ভোগ করতে পারে এবং স্কুলে যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটার ব্যবহারের মাধ্যমে যেন সকল শিক্ষার্থী লিখতে এবং শিখতে পারে সেই বিষয়ে নজর দেওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com