বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজপথে আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি বিএনপির নেই-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি নির্বাচনে যাবে কি নাÑ এটি তাদের নিজেদের ব্যাপার। কিন্তু দেশের জনগণকে ভোটে যেতে বাঁধা দেওয়ার এখতিয়ার তাদের নেই। দেশের ক্ষতি করার উদ্দেশ্যে তারা যদি কোন ষড়যন্ত্র করে তাহলে অবশ্যই তাদেরকে প্রতিহত করা হবে।
জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল হবিগঞ্জ পৌর টাউন হলে জেলা শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, বিএনপি দেশে নির্বাচন হতে দেবে না বলে আন্দোলনের ডাক দিলেও রাস্তায় তাদেরকে পাওয়া যায় না। রাজপথে আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি বিএনপির নেই।
মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায়। এটিই আওয়ামী লীগ নেতাদের আত্মতৃপ্তি। দেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।
জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আরব আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
অনুষ্ঠানে শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ কেক কেটে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com