রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ একই পরিবারের ৫ জন আহত বাড়ীঘরে হামলা-ভাংচুর-লুটপাট

  • আপডেট টাইম রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকের হামলায় একই পরিবারে ৫ জন আহত হয়েছেন। দুর্বৃত্তরা ওই পরিবারে বাড়ী-ঘর-ভাংচুর ও লুটপাট করার অভিযোগ রয়েছে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুর (শান্তিনগর) এলাকায় গতকাল শনিবার সকালে। হামলায় আহতরা ৯৯৯ কল দিয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ হেফাজতে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। পুলিশ ও আহত সূত্রে জানা যায়, কানাইপুর নফর আলীর সাথে ঘর চুরির ঘটনা নিয়ে বারিক মিয়া ও তার পুত্রদের সাথে পূর্ব বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মাঝে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে। গত ৪ মাস পূর্বে চুরি ঘটনা জের ধরে প্রতিপক্ষ নফল মিয়া, মজনু মিয়া ফজলু মিয়াকে মারধর ও লুটপাট করেন। এ ঘটনায় মজনু মিয়া বাদি হয়ে কোর্টে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকেই প্রতিপক্ষ তাদের লোক দিয়ে মামলা তুলে নেয়ার জন্য দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতো। মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের দোষী প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে কোর্টে চার্জশীট প্রদান করে। মামলার চার্জশীট ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত শনিবার সকালে প্রতিপক্ষের লোক মিলে নফল মিয়ার বাড়ীতে দেশীয় অস্ত্র লাঠিসোটা, জিআই পাইপ, রামদা নিয়ে বাড়ীঘরে হামলা চালায়। হামলার প্রতিবাদ করায় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নফল মিয়া (৭০), ফজলু মিয়া (৩৫), নবীগঞ্জ সরকারি কলেজের ছাত্রী সুজিনা আক্তার সহ ৫ জন আহত হন। আহতের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। দুর্বৃত্তরাদের হামলায় স্বীকার পরিবার ৯৯৯ কল দিলে নবীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর বিজয় কুমার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ হেফাজতে আহতরা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com