রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

৫২ বছর পর মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভূক্তির আবেদন জানিয়েছেন মাধবপুরের খোদেজা বিবি

  • আপডেট টাইম বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর গুলিতে একটি চোখ নষ্ট হয়ে যাওয়া খোদেজা বিবি (৭৪) এর নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভূক্ত হয়নি। তাই মুক্তিযুদ্ধের ৫২ বছর পর মুক্তিযোদ্ধার তালিকায় নাম তুলার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক এর নিকট খোদেজা বিবি আবেদন জানিয়েছেন।
মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মিয়া বাড়ির মোঃ এনু মিয়ার স্ত্রী মোছাঃ খোদেজা বিবি গত ১৩ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসক এর নিকট দেয়া আবেদনে উল্লেখ করেন, ১৯৭১ সনের মুক্তিযুদ্ধের সময় তার বাড়ির চতুর্দিকে মুক্তিযোদ্ধাদের একটি ডিফেন্স ছিল। তিনি মুক্তিযোদ্ধাদের সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। মুক্তিযোদ্ধাদের খাবার পরিবেশন করেছেন। রাজাকারদের মাধ্যমে এ খবর পেয়ে পাক হানাদার বাহিনী তার বাড়িকে নিশানা তৈরী করে। এবং তার বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে চৌধুরী পাড়ার মুক্তিযোদ্ধা জারু মিয়া ঘটনাস্থলেই শহীদ হন। আহত হন কয়েকজন। একটি গুলিবিদ্ধ হয় খোদেজা বিবির বাম চোখে। পরে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় আগরতলা জিবি হাসপাতাালে ১০নং এ নিয়ে যাওয়া হয়। দেশ স্বাধিনের পর চিকিৎসা শেষে খোদেজা বিবি দেশে ফিরে আসেন।
আবেদনে খোদেজা বিবি উল্লেখ করেন, তার বাম চোখটি চিরতরে নষ্ট হয়ে গেছে, ডাক চোখ দিয়েও সর্বদা পানি পড়ে। এ অবস্থায় তিনি মানবেতর জীবন যাপন করছেন। দেশের জন্য চোখ হারিয়ে অকি কষ্টেই দিন কাটাচ্ছেন খোদেজা। এ অবস্থায় স্বীকৃতি প্রদানের জন্য তার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com