সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

চুনারুঘাটে পানির টিউবওয়েল প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে সুপেয় পানির সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে ১‘শত নলকূপ (টিউবওয়েল) প্রদান করা হয়।
গত রবিবার (১৪ই আগষ্ট) সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ দারুচ্ছুন্নাহ মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। চাটপাড়া ফাজিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক মোঃ এহতেরামুল হক সোহাগের সঞ্চলনায় ও আমুরোডী সাহেবের বড় সাহেবজাদা মৌঃ ক্বারী আব্দুল হালিম হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।
আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারেরর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এড. মাহবুব আলী, এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান চৌধুরী, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ, উপজেলা অওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ মানিক সরকার ও রাণীগাও ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান রিপন প্রমূখ।
এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়নের চেয়ারম্যান/মেম্বারসহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতীলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় আহম্মদাবাদ দারুচ্ছুন্নাহ মাদ্রাসার উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী অ্যাড: মাহবুব আলীর কাছে। উদ্বোধনী সভা শেষে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীকে মাদ্রসার পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com