শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে শহরে বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার জনতা। গত শুক্রবার (১২ আগস্ট) হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার থেকে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিকাল ৪ টায় জেলা পরিষদ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়। রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশ করেছেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। সমাবেশে বক্তারা রাষ্ট্রবিরোধী মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রকারী এবং তাদের মদদ দাতাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে যারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত, তারা সঠিকপথে না এলে, ভবিষ্যতে দেশরক্ষায় আরও কঠিন কর্মসূচী হাতে নেয়া হবে বলেও জানানো হয়। এতে জেলা সর্বস্থরের লোকজনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com