সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জ্বালানি তেল ও সারের দাম কমানোর দাবিতে হবিগঞ্জে বাসদের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ জ্বালানি তেল ও ইউরিয়া সারের অযৌক্তিক বর্ধিত মূল্য কমানোর দাবিতে হবিগঞ্জ শহরের খোয়াই মুখ চত্তরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ।
গতকাল বিকেল ৫টায় শহরের খোয়াই মুখ চত্তরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদের সভাপতিত্বে এবং জেলা সদস্য কমরেড হুমায়ুন খানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ জেলা কমিটির সদস্য এবং তেল-বিদ্যুৎ-গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদ সংগঠক এডভোকেট জিলু মিয়া, প্রমুখ।
সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন জেলা বাসদ সদস্য ডাঃ সুনিল রায়, সাবেক ছাত্রনেতা মিনুর মিয়া, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা অনিন্দ্য হাসান চৌধুরী, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক রবিউল হাসান ঐতিহ্য, চয়ন দাশ প্রমুখ।
বক্তারা দ্রুত জ্বালানী তেল ও ইউরিয়া সারের বর্ধিত মূল্য কমানো সহ জনজীবনে স্বস্তি আণয়নে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় রাজপথে গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে জনগণ ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com