বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হঠাৎ করে জালানি তেলের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ

  • আপডেট টাইম রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হঠাৎ করে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ায় বিপাকে পড়েছে সকল পেশার মানুষ। বাজারে এর প্রভাব পড়েছে। সকল প্রকার পণ্যের দাম হু হু করে বেড়ে গিয়েছে। পূর্বের কোন ঘোষণা ছাড়ায় আচমকা জ্বালানি তেলের দাম দ্বিগুণ বাড়ায় সকল পেশার মানুষ কিংকর্তব্য বিমুখ হয়ে পড়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় পণ্যের দাম বেড়েছে। জন দুর্ভোগে পড়েছে বিভিন্ন পেশার মানুষ। স্থবির জীবন। কয়েকদিন ধরে বিদ্যুতের সীমাহীন লোডশেডিং ও ইউরিয়া সারের দাম বৃদ্ধির সাথে নতুন যোগ হলো জ্বালানি তেলের দাম এর প্রভাব পড়েছে বাজারে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বেড়েই চলছে। সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে দিশেহারা মানুষ। যাতায়াতে ভাড়া নিয়ে পরিবহনের যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ অর্থ। জ্বালানি প্রভাব পড়েছে সকল পেশার মানুষের উপর। সকল প্রকার পণ্যের দাম ১০/১৫ টাকা বেড়েছে। সকলের আজুহাত জ্বালানি তেলের দাম বেড়েছে কেয়ারিং খরচ ২/৩ গুণ বাড়ায় পণ্যের দাম দ্বিগুন দামে কিনতে হচ্ছে সকল পণ্য ভোক্তাদের। ভোক্তার অধিকার কর্ণপাত কেউ করছে না। এদিকে গতকাল শহর ঘুরে দেখা যায়, অতিরিক্ত ভাড়া নিয়ে যানবাহন, হেলপার, কনট্রাক্টর ও চালকদের সাথে হাতাহাতি, বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। প্রসঙ্গত, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ ২০২১ সালের ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। সেই সময় এই দুই জ্বালানির দাম লিটার প্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। ৮ মাসের ব্যবধানে আবার বাড়ানো হলো তেলের দাম। তবে ওই সময় পেট্রোল আর অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। এবার সব ধরনের জ্বালানি তেলেরই দাম বাড়ানো হলো। এতে গতকাল শনিবার (৬ আগস্ট) থেকে লিটার প্রতি ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা দরে বিক্রি হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com