রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

একমাসেও উদঘাটন হয়নি কদর আলী হত্যার রহস্য

  • আপডেট টাইম বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চাঞ্চল্যকর কদর আলী হত্যার রহস্য একমাস পেরিয়ে গেলেও একমাসেও রহস্য উদঘাটন হয়নি। তার পরিবার এ মামলার বিচার নিয়ে শংকিত অবস্থায় রয়েছেন। আদৌ এ হত্যার বিচার পাবেন কি না বুঝতে পারছেন না। এ ছাড়াও সিসিটিভির ভিডিও ফুটেজে ৪ জনকে দেখা গেলেও এখনও তাদের আটক করেনি পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অভিযান অব্যাহত ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের সনাক্তের চেষ্টা চলছে। গত ১ জুলাই হবিগঞ্জ শহরের জঙ্গল বহুলা খোয়াই নদীর চরে নির্মাণ শ্রমিক কদর আলীর মাথাবিহীন দেহ পাওয়া যায়। ৩ জুলাই শায়েস্তাগঞ্জ মাছের ঘাট থেকে কদর আলীর মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই মাজারের খাদেম বদিউজ্জামান ফয়ছলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছে তথ্য না পাওয়ায় তাকে রাতে ছেড়ে দেয়া হয়। এদিকে কদর আলী হত্যার রহস্য ও খুনিদের গ্রেফতার দাবিতে স্মারক লিপি দাখিলসহ মানববন্ধন করা হয়। কিন্তু তার কোনো রহস্য উন্মোচন হয়নি। এদিকে এলাকাবাসী আরও কঠিন কর্মসূচি নিবেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com