সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে ২য় ধাপে ১২৬টি গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই স্লোগানকে সামনে রেখে আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপের উদ্বোধন আজ। সারা দেশে ২৬২২৯টি ভূমিহনি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিও কনফারেন্সিংয়ের এর মাধ্যমে এ উদ্বোধন করা হবে। এর আওতায় হবিগঞ্জে জেলায় ১২৬টি ভূমিহনি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান করা হবে। হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রদান করেন। জেলা প্রশাসক জানান, ২য় ধাপে আজ বাহুবল উপজেলায় ৬৪টি, নবীগঞ্জ উপজেলায় ৫০টি এবং মাধবপুর উপজেলায় ১২টি পরিবারের নিকট ঘর হস্তান্তর করা হবে। তিনি জানান প্রতিটি ঘর নির্মাণে বরাদ্ধ দেয়া হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। জেলা প্রশাসক জানান, ১ম, ২য় ৩য় ধাপে হবিগঞ্জ জেলায় বরাদ্দ দেয়া হয় ২০৮৩টি ঘর। এর মধ্যে ২০৪১ টি পরিবারকে পূর্নবাসন করা হয়েছে। আর ৪২ টি পরিবারকে পুনর্বাসনে গৃহ নির্মাণাধীন রয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com