সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাইয়ে দাম্পত্য কলহ নিয়ে বিষপানে ৩ সন্তানের জননীর আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৫৪ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নের মানপুর গ্রামে দাম্পত্য কলহের জেরে শারমিন আক্তার (৩০) নামে তিন সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শারমিন আক্তার ওই গ্রামের ইমদাদুল ইসলামের স্ত্রী ও উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত আগার আলীর মেয়ে। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার নিহত শারমিন আক্তারের ছোট ভাইয়ের বিয়ের দিন ধার্য্য ছিল। এ উপলক্ষে শারমিন স্বামী-সন্তানসহ তেঘরিয়া গ্রামে বাবার বাড়িতে যান। কিন্তু কোন এক কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহকে কেন্দ্র করে ইমদাদুল ইসলাম গত বুধবার রাতে রাগ করে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে চলে যায়। পরদিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার সকালে শারমিনও বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে আসেন। তারপর সেখানে সকাল আনুমানিক ১০টার দিকে নিজের ঘরে বিষপানে আত্মহত্যা করেন। এক পর্যায়ে শারমিন ছটফট করতে থাকলে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে প্রথম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তখন শারমিন আক্তারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই নাজমুল হাসান শারমিন আক্তারের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নাজমুল হাসান জানান, ময়নাতদন্ত শেষে শারমিন আক্তারের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com