শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে ভ্যাপসা গরম

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চৈত্র-বৈশাখের মতো ভ্যাপসা গরমে নাকাল হবিগঞ্জের মানুষ। তীব্র খরতাপে দুর্বিষহ জীবনযাত্রা। ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগব্যাধি দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে রিকশা, ভ্যান চালকসহ খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষজন। এদিকে গরমে হিটস্ট্রোকে বহুলা পশ্চিম হাটির আব্দুল হামিদ নামের এক কৃষক মারা গেছেন। গতকাল তিনি মারা যান। এমতাবস্থায় একটু প্রশান্তির জন্য ফুটপাতে ঠান্ডা শরবত পান করছে সাধারণ মানুষ। গরমের তীব্রতা সহ্য করতে না পেরে শিশুরা পুকুর কিংবা খাল-বিলের পানিতে দিন পার করছে। গাছের ছায়া কিংবা শীতল কোনো স্থানে ছুটতে দেখা গেছে অনেককে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ভ্যাপসা গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছে কর্মজীবী মানুষজন। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তাপদাহ বেড়ে যাওয়ায় বেড়েছে ঠান্ডা পানীয়ের চাহিদা। ফুটপাতে বিক্রি করা লেবুর শরবত, আখের রস ও ফলমূল কিনে খাচ্ছেন অনেকে। একইসঙ্গে চাহিদা বেড়েছে ডাব ও কোমল পানীয়র।
এই সুযোগে হবিগঞ্জ শহরের থানার মোড়, কোর্ট মসজিদ রোড, তিনকোনা পুকুরপাড়সহ বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা মানুষকে বেকাদায় ফেলে ৩০/৪০ টাকা দামের ডাব ১০০/১২০ টাকা নিচ্ছে। কনফেকশনারী দোকানদাররা জানান, তীব্র গরমে কোমলপানীয়, জুস ও আইসক্রিম খুব বেশি চলছে। এছাড়া শহরের ইলেক্ট্রনিক দোকানগুলোতে পাখা বিক্রির ধুম লেগেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com