শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

পুরান মুন্সেফী থেকে সাজাপ্রাপ্ত ধনঞ্জয় বর্মন বাদল গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী থেকে সাজাপ্রাপ্ত আসামি ধনঞ্জয় বর্মন বাদল (৫০) নামের এক প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার ভাড়া বাসা থেকে তাকে আটক করে। সে বানিয়াচং উপজেলার কাষ্টঘর গ্রামের মৃত কামদা বর্মনের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো।
বাদি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মিনতি অধিকারী মিতু। আসামি পক্ষে ছিলেন, সেলিম চৌধুরী। বাদল জামিনে গিয়ে পলাতক হলে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ মো. সহিদুল আমিন তার বিরুদ্ধে এক বছরের সাজা পরোয়ান ইস্যু করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com