সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আলমপুরে মোবাইল কেনাবেচা নিয়ে সংঘর্ষ ॥ ১ জন নিহত

  • আপডেট টাইম শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৬৪০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, রাহিম আহমেদ ॥ বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামে দুই যুবকের মোবাইল কেনাবেচা নিয়ে তর্কবিতর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষে মামুন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে ওই গ্রামের আমীর আলীর পুত্র।
দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। তাদের অনেককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১জুলাই) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের রিপন ও সুহেল মিয়া নামে দুই যুবকের মধ্যে গত কয়েক দিন ধরে মোবাইল কেনাবেচা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার বিকেলে দু’জনের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়। গুরুতর আহত মামুনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত কিসমত আলী (৬০), শিমুল আহমেদ (২৮), মোস্তফা মিয়া (২০), মেজর মিয়া (২৫) ও জাহেদ মিয়া (৩৫)সহ অনেককে হাসপাতালে ভর্তি করা হয়। বুকে টেটাবিদ্ধ একজনকে আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হযেছে।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
এবিষয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com