রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জাপা নেতা আতিকের সাথে সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর লাখাই আসনে জাপা মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সাথে হবিগঞ্জ সাত রং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। সম্প্রতি তারা দক্ষিণ শ্যামলীস্থ তার বাস ভবনে মতবিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ জাপা নেতা আতিকুর রহমান আতিককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আতিকুর রহমান আতিক বলেন, হবিগঞ্জ সামাজিক সাংস্কৃতিক উন্নয়নসহ সকল প্রকার উন্নয়ন মূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই। এ জন্য আমি হবিগঞ্জবাসীর সহযোগিতা চাই। এসময় উপস্থিত ছিলেন জেলা জাপার সহ-সভাপতি আব্দুল মোক্তাদীর চৌধুরী অপু, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খাঁন, মীর জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, হবিগঞ্জ পৌর যুবসংহতির আহবায়ক আব্দুল মোক্কাদ্দীম নিশু, সদর উপজেলা যুবসংহতির যুবসংহতির সদস্য সচিব মইনুল হাসান দুলাল, যুগ্ম আহবায়ক নুরুল হক, সাত রং সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মুছা আহমেদ রাজু, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান লিঠন, সহ-সভাপতি ফয়সল আহমেদ রাসেল মোল্লা, রাব্বি আহমেদ, সাগর আহমেদ রাজু, সাইদুর, সুমন, কাউছার, রাজু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com