বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

রাজনগরে আসামি ধরে ফেরার পথে ॥ দুর্ঘটনায় হবিগঞ্জের বাসিন্দা এসআই নিহত ॥ আহত ৮

  • আপডেট টাইম রবিবার, ২২ মে, ২০২২
  • ২৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের বাসিন্দা এসআই সমিরণ চন্দ্র দাস নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশের তিন এসআই, দুই কনস্টেবল ও তিন আসামি গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার ভোর ৫টার দিকে রাজনগরের উত্তরবাগ চা বাগান থেকে পুলিশের একটি পিকআপে করে ৩ আসামি ধরে ফেরার পথে ময়নার দোকান এলাকায় গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে পুলিশের ৪ এসআই, ২ কনস্টেবল ও ৩ আসামি আহত হয়। আহতরা হচ্ছেন- রাজনগর থানায় কর্মরত পুলিশের এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল (গাড়ি চালক) আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত আসামিরা হচ্ছে ক্লান্ত সাওতাল, লণ সাওতাল ও কুর্মি মইনা।
খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশের এসআই সমিরণ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত পুলিশের তিন এসআই, এক কন্সটেবল ও এক আসামিকে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। আহত এক কনস্টেবল দুই আসামিকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহতদের দেখতে হাসপাতালে যান।
রাজনগর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকর্মীদের জানান, বিশেষ অভিযান শেষে ৩ জন আসামি ধরে রাজনগর থানায় ফেরার পথে দুর্ঘটনা ঘটে। এদিকে সমিরনের গ্রামের বাড়ি পাঁচপাড়িয়া গ্রামে লাশ এলে সদর থানা পুলিশ তাকে দেখার জন্য যায় এবং হবিগঞ্জ সদর থানায় কর্মরত তার অনেক সহকর্মী মৌলভীবাজার হাসপাতালে ছুটে যান। সদর থানার এসআই সুহেল রানা জানান, সে আমার সহকর্মী। কিছুদিন আগেও তার সাথে দেখা হয়েছে। তার মৃত্যুতে আমাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শনিবার রাতেই তার নিজ গ্রামে দাহ সম্পন্ন হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com