শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৮৭ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিভিন্ন সময় গড়ে ওঠা সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাধবপুর উপজেলার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেয় হবিগঞ্জ জেলা প্রশাসকের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান। তিনি জানান, সড়কের বাসস্ট্যান্ডে ও উপজেলা পরিষদের সামনে পর্যন্ত মহাসড়কের প্রায় ১ কিলোমিটার জুড়ে শতাধিক দখলদার অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। গত ১ সপ্তাহ যাবত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গণ-বিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মোঃ কামরুজ্জামান বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে অভিযানে অংশ নেয় সড়ক ও জনপথ বিভাগ হবিগঞ্জে উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রমজান আলী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, সার্ভেয়ার মোঃ আবুল খায়েরসহ মাধবপুর থানার পুলিশ সদস্যরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com