বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খানের উপর হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নিন্দা ও প্রতিবাদ ॥ জামায়াত নেতা ইকবাল বাহারকে দ্রুত গ্রেপ্তারের দাবি

  • আপডেট টাইম সোমবার, ৯ মে, ২০২২
  • ৪৩২ বা পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের সাত বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান ধন মিয়াকে হত্যার উদ্দেশ্যে তার উপর স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াতে ইসলামের নেতা ইকবাল বাহার খানের নেতৃত্বে হামলা, বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে জামায়াত নেতা ইকবাল বাহারকে দ্রুত গ্রেপ্তার এবং হায়দারুজ্জামান খানকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবিও জানানো হয়েছে। রোববার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হায়দারুজ্জামান খান ১৯৭১ সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে বীরত্মের সঙ্গে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং সরকারের উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে সরাসরি যুক্ত। তিনি তার পিছিয়ে পড়া নির্বাচনী এলাকাটিতে একাধিক স্কুল, কলেজ মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সামাজিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা, কমিউনিটি পুলিশিং এবং সমাজ উন্নয়নে তার ভূমিকা অসামান্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য স্বাধীনতার পঞ্চাশ বছর পর সরকার কর্তৃক বানিয়াচংয়ের পর্যটন কেন্দ্রের উন্নয়নে ভূমিকা রাখার কারণে স্বাধীনতা বিরোধী ও নিষিদ্ধ সংগঠন জামায়াতে ইসলামের নেতা ইকবাল বাহার খানের নেতৃত্বে তার উপর হিং¯্র হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন। অবিলম্বে হামলার মূল হোতা জামায়াত নেতা ইকবাল বাহার খান ও তার গডফাদারদের খোঁজে বের করে আইনের আওতায় আনা এবং বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়াকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com