শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শায়েস্তাগঞ্জের গরুর মাংসের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে গরুর মাংসের অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে, রোগা ও ভারতীয় গরু জবাই করে বাজারে এনে বিক্রি করা হচ্ছে। পৌরসভার তালিকা হলো প্রতি কেজি গরুর মাংস ৬শ টাকা, মহিষ সাড়ে ৫শ টাকা। কিন্তু এ তালিকার নিয়ম মানছে না কোনো ব্যবসায়ীরা। খবর নিয়ে জানা গেছে, শায়েস্তাগঞ্জ পুরান বাজার, দাউদনগর বাজার, ড্রাইভার বাজার ও নতুন ব্রীজ বাজারসহ বেশ কয়েকটি বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭শ থেকে ৭৫০ টাকা, মহিষ ৬শ থেকে ৬৫০ টাকা আদায় করা হচ্ছে। ক্রেতারা প্রতিবাদ করলে তাদের সাথে অশোভন আচরণ করা হয়। এমনকি মাংস না কিনে চলে যেতে বলা হয়। অনেক ক্রেতারা জানান, কতিপয় মাংস বিক্রেতারা রোগা ও ভারতীয় চোরাই গরু বাসা বাড়িতে জবাই করে বাজারে এনে বিক্রি করছে। তবে ঈদে মাংসের দাম আরও বাড়াতে পারে ব্যবসায়ীরা এমন আশংকা করছেন ক্রেতারা। তাই মনিটরিংয়ের দাবি করছেন ক্রেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com