বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে জানমালের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের তাড়ালিয়া গ্রামের শুভ্র গোপ নামে এক ব্যক্তি তার পরিবারের জানমালের নিরাপত্তার জন্য হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। শুভ্র গোপ ওই গ্রামের সুধীর গোপের ছেলে। গতকাল বুধবার দায়েরকৃত আবেদনে রামলোহ গ্রামের হোসাইন আহমেদ লালন, জহুর আলী, রফিক আলী, শফিক আলী, দরগাপাড়া গ্রামের জুবায়ের আহমেদ জুবু, খরকি গ্রামের তাজ উদ্দিন, টিয়া মিয়া, মুকিদ মিয়া, সুহেল মিয়া, মিলাদ মিয়া, রুহেল মিয়াসহ ২১ জনের নাম উল্লেখ করেন। জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেন বলে জানান শুভ্র গোপ। এর অনুলিপি দেয়া হয় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি)কে।
আবেদনের তিনি উল্লেখ করেন, তার প্রতিপক্ষরা তাদের জমি দখল করে রাস্তা নির্মাণের পাঁয়তারা করছেন। আর এতে ইন্ধন দিচ্ছেন গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ও ৬নং ওয়ার্ডের সদস্য জুবায়ের আহমেদ জুবু। ২০২০ সালে জোরপূর্বক রাস্তা নির্মাণ করার সময় বাঁধা দিলে শুভ্র গোপের পরিবারের ৩জনকে গুরুতর জখম করা হয়। এনিয়ে একজনকে গ্রেফতার করলেও চেয়ারম্যান মুকুল সালিশের মাধ্যমে বিষয়টি শেষ করবেন বলে হোসাইন আহমেদকে লালনকে মুক্ত করে আনেন। কিন্তু ঘটনার ৬ মাস পর চেয়ারম্যান বিষযটি শেষ করতে পারবেন না বলে জানিয়ে দেন। গত ১৭ মার্চ মধ্যরাতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শুভ্র গোপের পরিবারের লোকজনের উপর হামলা চালানো হয়েছিল। পুলিশ বিষয়টি জেনে ঘটনাস্থলে আসলে এরা পালিয়ে যায়।
এ ব্যাপারে পুলিশের কাছে গেলে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি শেষ করার দায়িত্ব নেন নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ। তারপর দুইবার সালিশ অনুষ্ঠিত হলেও অদ্যাবধি তা শেষ হয়নি। উপরোন্ত প্রতিপক্ষ লোকজন বিভিন্নভাবে শুভ্র গোপের পরিবারকে উৎপীড়ন করা হচ্ছে। ফলে সে ও তার পরিবার ভয়ের মধ্যে সময় কাটাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com