শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাটের বাল্লা সীমান্তে ১০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৩১১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বাল্লা সিমান্ত থেকে ১০ বোতল ফেনসিডিল সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাল্লা বিজিবি। গতকাল বিকেলে বাল্লা সিমান্তের ১৯৬৪ নং পিলারের অদুরে হাবিলদার ইকরামুল হক এর নেতৃত্বে এক দল বিজিবি জোয়ান অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সদর উপজেরার মাছুলিয়া গ্রামের আমির আলীর পুত্র ইলিয়াস মিয়া (৩৮) ও ভিংরাজ মিয়ার পুত্র মোঃ কাজল মিয়া (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা কৌশলে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জ সহ সিলেটের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
এ ব্যাপারে ৫৫বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। বিজিবি যে কোনো মূল্যে মাদক নির্মূলে বদ্ধপরিকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com