শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) মাজারের মোতাওয়াল্লী আব্দুল বারী চৌধুরী শহীদ এর উদ্যোগে রমাদান উপহার বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৪৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বুধবার ৩০ মার্চ নবীগঞ্জ চৌকি বিলপাড়ে হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) এর অধঃস্থন পুরুষ মাজার শরীফের মোতাওয়াল্লী আব্দুল বারী চৌধুরী শহীদ এর উদ্যোগে মোতাওয়াল্লী পরিবারের অর্থায়নে প্রতি বৎসরের ন্যায় এবারও পবিত্র রামাদান উপলক্ষে গরীব, দুঃখী, অসহায় মানুষকে ১০ কেজি চাউল, ডাইল, তৈল, লবন, খেজুর এবং নগদ অর্থ করাখাল বিলপাড়, ইনামবাঐ, আনোয়ারপুর, হবিগঞ্জ, দক্ষিণগাঁও, বাউসা, শেখেরগাঁও, নীজ চৌকি, দৌলতপুর ও ধুলচাতল গ্রামের মানুষের হাতে রমাদান উপহার তুলে দেন মোতাওয়াল্লী পরিবারের সদস্য হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) এর বংশধর শামসুন্নাহার চৌধুরী। এতে উপস্থিত ছিলেন মাজার কমিটির সভাপতি মাতাব উদ্দিন, ক্যাশিয়ার মাসুক চৌধুরী, বাচ্চু মিয়া, মোকারিম চৌধুরী, সুরুজ আলী, মোতাহের চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি জানফর আলী, ফিরোজ চৌধুরী, রূপধন মিয়া, আলেক মিয়া, আব্দুন নূরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাজার কমিটির সভাপতি মাতাব উদ্দিন বলেন পবিত্র রমাদানে মাজার মসজিদে খতমে তারাবি অনুষ্ঠিত হইবে। তাই এলাকাবাসীর উপস্থিতি কামনা করেন। পরিশেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাজার কমিটির সেক্রেটারী, মাজার মসজিদের ইমাম ও বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com