শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শহরে মিনি পতিতালয়ের সন্ধান খদ্দরসহ ৩ কলগার্ল আটক

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আনোয়ারপুর এলাকায় মিনি পতিতালয়ের সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডিবির ওসি মোঃ আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে মিনি পতিতালয়ের সন্ধান পান। এ সময় এক খদ্দরসহ ৩ কলগার্লকে আটক করা হয়। তাদের ঘর তল্লাশি করে ১২ প্যাকেট কনডম, ৪ প্যাকেট জন্মনিয়ন্ত্রণ পিল ও ট্যাবলেট জব্দ করা হয়। আটকরা হল, চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামের মৃত আব্দুল হকের পুত্র লাইট বিক্রেতা আব্দুস সালাম (৩০), একই গ্রামের আব্দুস সোবহানের কন্যা জোসনা আক্তার (৩০), শায়েস্তাগঞ্জ বিরামচর সরদার বাড়ির মৃত তাহির মিয়ার কন্যা ইয়াসমিন (২২), দৌলতপুর আলগা বাড়ির মৃত জালাল মিয়ার কন্যা আখি আক্তার রতœা (২০)। তখন অন্যান্য কলগার্ল ও খদ্দররা পালিয়ে যায়। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এ বাসায় অসামাজিক কাজ করে এলাকার পরিবেশ নষ্ট করছে। স্থানীয় লোকজন পুলিশকে অবগত করলে তারা এ অভিযান চালান। তবে তদন্তের স্বার্থে এ ঘটনায় অন্যদের নাম প্রকাশ করা হয়নি। রাত ১০টায় থানায় আটক কলগার্লরা জানায়,
বিভিন্ন কারণে বাধ্য হয়ে তারা এ পেশা বেঁচে নিয়েছে। অপরদিকে আটক আব্দুস সালাম ভ্রাম্যমানভাবে হবিগঞ্জ শহরে ১শ এবং ৫০ টাকা দামের লাইট বিক্রি করে।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় ডিবির এসআই মাহমুদুল হাসান বাদি হয়ে মামলা করেছেন। আজ বুধবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com