রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ সদস্য আহত

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক এএসআইসহ ৩ সদস্য আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভারত সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলম জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের ৪ সদস্যের একটি দল ওই উপজেলার ভারত সীমান্তবর্তী তেলিয়াপাড়া চা বাগানে অভিযান চালায়। তাদের মধ্যে ৩ জন বাগানের মন্দিরের নিকট পৌছলে মাদক ব্যবসায়ীরা লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে এএসআই রতন চন্দ্র গোস্বামী, সিপাহি সাদ্দাম হোসেন ও তপন চন্দ্র বৈষ্ণব আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনী পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, লোকবল সংকট, পাশাপাশি নিরস্ত্র হওয়ায় অনেক সময় মাদক ব্যবসায়ীরা দুর্গম এলাকায় হলে হামলা চালাতে সাহস করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com