বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২ ॥ আহত ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৯৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা চালক কর্তৃক মহাসড়কে সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্টা-ট: ১৫-২৬৭৭) বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (ঢাকা মেট্টো-হ-৫২-১৭৯২)কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল মোঃ দিলদার মিয়া (২৫) নিহত হন। তিনি নবীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের কৈলেশ উল্ল্যার পুত্র। এছাড়া একই এলাকার বাহার উদ্দিনের পুত্র সালমান আহমেদ (২৪) ও উপজেলার পিটুয়া গ্রামের আব্দুল হান্নানের পুত্র মুজিব মিয়া (২৮) গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয় লোকজন আহতদের আশঙ্কাজন অবস্থায় হাসপাতালে প্রেরণ করেন। সিলেট কমিউনিটি বেইজড হসপিটালে চিকিৎসাধাীন অবস্থায় গতকাল বুধবার (১৬ মার্চ) ভোর ৫টার দিকে আহত সালমান আহমেদ (২৪) মৃত্যুবরণ করেন।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com