রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শ্রীমঙ্গলে তেলের গোডাউনে অভিযান ৪ লক্ষ টাকা জরিমানা আদায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩৯৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য পন্য সামগ্রী মজুদ ও সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীদের গোপন গোডাউনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার সাড়ে বিকাল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও তাকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার। অভিযানে শহরের পুরান বাজারের রিপন ট্রেডার্স নামক দোকান কে অবৈধ ভাবে সয়াবিন তেল মজুদ করায় ১ লক্ষ টাকা ও পাপন এন্টারপ্রাইজকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় এসি ল্যান্ড নেছার আহমদ ও ইন্সপেক্টর তদন্ত হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে যাঁহারা খাদ্যসামগ্রী মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির পায়তারা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারী দেন। এ সময় তিনি আরও বলেন ভবিষ্যতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com