শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে ভয়াবহ অগ্নিকান্ড ॥ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ভস্মিভূত

  • আপডেট টাইম বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি বাড়ি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয় ও স্থানীয় লোকজন প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শিমুল মো. রফি জানান, আগুন পুরো নিয়ন্ত্রণে হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান কিছুই নিরূপন করা সম্ভব হয়নি। সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম জানান, শহরের গার্নিংপার্ক এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার বাসায় রাতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তিনি ফায়ার সার্ভিসে জানালে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তিনিসহ কয়েকজন জনপ্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন। এদিকে অগ্নিকান্ডের খবরে ওই এলাকায় কয়েক হাজার উৎসুক জনতা ভির করেন। তাদের নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় এলাকাবাসীকে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com