শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে ফেসবুকে লাইভের পর এক যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অন্তর দাস (১৭) নামের এক কিশোর ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে উপজেলার বেলঘর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বেলঘর গ্রামের অঞ্জন দাসের ছেলে অন্তর দাস (১৭) নিজ ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে থানার এসআই হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এসআই হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে সে আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com