বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবল খেলাফত মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৭৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা খেলাফত মজলিসের দায়িত্বশীল সভা গতকাল বাহুবল স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের নির্বাহী সভাপতি মাওঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আহমদ রশিদ মনুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ও বাহুবল-নবীগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওঃ আব্দুল কাইয়ুম জাকী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইসলামী ছাত্র মজলিসের সাবেক সভাপতি সাঈদ আহমদ, খেলাফত মজলিস নেতা মাহবুবুর রহমান, জয়পুর গ্রামের হাজী মোঃ মোস্তফা, যুগ্ম সম্পাদক মাওলানা বদরুল আলম, হাফেজ আব্দুল কাদির, আফতাব আহমদ, তজমুল হোসেন চৌধুরী, মাওঃ আজিজুল হক, মাওঃ আব্দুল কাদির, খায়রুল ইসলাম, মাওঃ আব্দুল কালাম, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ আব্দুল হামিদ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওঃ আব্দুল কাইয়ুম জাকী বলেছেন- দাওয়াতে দ্বীনের কাজ করতে হলে পাশাপাশি নিজেকে পরিশুদ্ধ করতে হবে। তবেই মহানবী (সাঃ) এর দেখানো পরিশুদ্ধ পথে মানুষকে নিয়ে আসা যাবে।
সভায় আগামী ২৮ সেপ্টেম্বর বাহুবলে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com