শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর নামক স্থানে ট্রাক্টর গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইলেক আরোহী ঘটনাস্থলে নিহত হন। নিহত মোটর সাইকেল আরোহী বানিয়াচং উপজেলার ইনাতকান্দি গ্রামের মাওঃ শেখ জাহের উদ্দিনের ছেলে শেখ মওদুদ আহমদ (৩০)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধারসহ দুর্ঘটনায় কবলিত ট্রাক্টর, মটর সাইকেল এবং চালক’কে আটক করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকে কর্মরত মওদুদ আহমদ মোটরসাইকেল যোগে হবিগঞ্জ থেকে নবীগঞ্জ আসার পথে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী টাক্টর গাড়ীর সাথে মুরাদপুর নামক স্থানে মূখোমূখি সংঘর্ষ বাধেঁ। এত মোটরসাইকেল আরোহী মওদুদ আহমদ (৩০) ঘটনাস্থলেই নিহত। নিহত শেখ মওদুদ আহমদ বানিয়াচং উপজেলার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং অফিসার ছিলেন বলেন নিশ্চিত করেন নবীগঞ্জ ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক কাওসার আহমেদ। দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও চালক ফটিক মিয়া (৩৫) কে আটক করেন। ধৃত ফটিক মিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপির নারাইন্দি গ্রামের মিরাস উল্লার ছেলে। সড়ক দূর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com