শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ঈদকে সামনে রেখে শহরের ট্রাফিক পুলিশের অভিযান কয়েকটি ট্রাক্টর ও ট্রলি আটক

  • আপডেট টাইম সোমবার, ৭ জুলাই, ২০১৪
  • ৬৯৯ বা পড়া হয়েছে

আবু হাসিব খান চৌধুরী পাবেল ॥ পবিত্র রমজান মাস ও ঈদকে সামনে হবিগঞ্জ ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শপিং মল, বিভিন্ন পয়েন্ট, মসজিদ সংলগ্ন রাস্তার পাশে যাতে করে অবৈধভাবে গাড়ি পার্কিং না করতে হয় সেদিকে করা নজরধারী রাখা হচ্ছে। পাশাপাশি ক্রেতা সাধারণ যেন নির্বিঘেœœ কেনাকাটা করতে পারে সেদিকেও বিশেষ দৃষ্টি রাখা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে শপিং মলে আসা গাড়ি নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা রাখার জন্যও মার্কেট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে হবিগঞ্জ ট্রাফিক পুলিশ। তাছাড়া যত্রতত্র ট্রাক, বাস, মাইক্রোবাস, সিএনজি, টমটম ও অটোরিক্সা পার্কিং না করার জন্য সংশ্লিষ্ট গাড়ির চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে হবিগঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। শহরের যানজট নিরসনে চৌধুরী বাজার পয়েন্ট, গরুর বাজার বাইপাস, খোয়াই মূখ, বেবী ষ্ট্যান্ড পয়েন্ট, সদর হাসপাতাল মুখ, থানার মোড়, পইল রাস্তার মুখ, কোর্ট ষ্টেশন বাইপাস ও জেলা শহরের বাইরে ধূলিয়াখাল, শায়েস্তাগঞ্জ পৌর এলাকা, নবীগঞ্জ পৌর চত্বর, মাধবপুর রেস্ট হাউস পয়েন্টসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় কর্মরত ট্রাফিক সদস্যদেরকে সতর্কতার সাথে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে যাতে কোন জন-সাধারণ যানজটের জন্য অযথা ভোগান্তিতে না পড়েন। এদিকে গতকাল রবিবার দুপুরে শহরে অবৈধভাবে চলাচল করার সময় ২ টি ট্রাক্টর ও ২ টি ট্রলি গাড়িকে আটক করেছে হবিগঞ্জ ট্রাফিক পুলিশ। শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ ট্রাফিক পুলিশের ওসি মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান চৌধুরী জানান, আটক ট্রাক্টর ও ট্রলিগুলো কোন প্রকার বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। তাছাড়া ট্রাক্টর ও ট্রলি শহরের ভিতরে চলাচল সম্পূর্ণরূপে অবৈধ। আটককৃত যানবাহন ও তার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com