শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচংয়ে প্রাণে হত্যার হুমকি প্রদর্শন করায় আদালতে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কৃষ্ণনগর গ্রামে সোহেল মিয়া নামের এক ব্যক্তিকে প্রাণে হত্যার হুমকি ও ভয় দেখানোর ঘটনায় জানমালের নিরাপত্তা চেয়ে আদালতে ১০৭ ধারায় মামলা করেন। মামলার আসামিরা হল, একই উপজেলার আহমদপুর গ্রামের মৃত ধনু মিয়ার পুত্র অলি মিয়া তালুকদার, সজল মিয়া ও উজ্জল মিয়া।
জানা যায়, ২৬ ডিসেম্বর ইউনিয়ন নির্বাচনে বাদি সুহেল মিয়া টিউবওয়েল প্রতীকে নির্বাচন করেছিলেন। অন্যদিকে তার প্রতিপক্ষ অলি মিয়া তালুকদার আনসার ভিডিপিতে চাকরি করা স্বত্তেও তালা প্রতীকে নির্বাচন করে ৯ নং ওয়ার্ডে নির্বাচিত হন। উক্ত বিষয়ে বাদি বানিয়াচং নির্বাচন অফিসারকে অবগত করলে উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে তাকে প্রাণে হত্যার হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি তাকে খুন করে লাশ গুম করারও হুমকি দেয়া হয়। এই হুমকির কারণে বাদি নিরাপত্তাহীনতায় ভোগছে। শুধু তাই নয়, উল্লেখিতরা তাকে প্রাণে হত্যার জন্য হামলাও চালায়। কোনো রকমে সে রক্ষা পায়। বিচারক মামলা আমলে নিয়ে উল্লেখিতদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com