সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশন সভায়-ডাঃ মুশফিক চৌধুরী ॥ ভূয়া ডাক্তারের চিকিৎসায় যেন কেউ প্রতারিত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে

  • আপডেট টাইম সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশন এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ১১টায় হবিগঞ্জ জেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্টিত হয়। ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশন সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়াল এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমেই দি ল্যাব এইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক মিয়ার বাবা আবুল বশর ও বাহুবল পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক এম.এ মজিদ এর বাবা হাজী আবু হাশিম তালুকদারের মৃত্যুতে শোক সভা ও দোয়া করা হয়। আলোচনা সভায় ডা. মুশফিক হোসেন চৌধুরী বলেন, হবিগঞ্জের মানুষ যেন কোন ভাবেই ভূয়া ডাক্তারের চিকিৎসায় প্রতারিত না হয় সেই দিকে প্রত্যেক ডায়াগনস্টিক ও হাসপাতাল মালিকদের খেয়াল রাখতে হবে। ঢাকা-সিলেট থেকে আগত ডাক্তারদের সনদপত্র সঠিকভাবে যাচাই বাচাই করতে হবে। এ সময় সভায় বক্তারা যথাযথ কর্তৃপক্ষের নিকট আবারও আহ্বান করা হয় যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কনসালটেন্ট ডায়াগনস্টিক সেন্টার ও ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনার সাথে কর্তৃপক্ষের কোন ধরনের যোগসাজশ নেই। ওই ডায়াগনস্টিক ও ক্লিনিক কর্তৃপক্ষ কোন ভাবেই এর দায়ভার গ্রহন করেনা। পরে হবিগঞ্জের নবাগত সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক ও ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান উজ্জল এর সাথে মত বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেনদ, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের শামীম আহমেদ, মদিনা ডায়াগনস্টিক সেন্টারের ডা. সৈয়দ মুজিবুর রহমান পলাশ, ইসলামিয়া চক্ষু হাসপাতালের সায়েদুজ্জামান জাহির, দি ল্যাব এইড হাসপাতালের মশিউর রহমান শামীম, মুন জেনারেল হাসপাতালের মো. সামছুল আলম, মাদার কেয়ার জেনারেল হাসপাতালের সিরাজুল ইসলাম, জুবেদা ও ফায়েজ হাসপাতালের মছকুদ আলী জয়ধর, দি ল্যাব এইড হাসপাতালের মো. ফারুক মিয়া, প্যানাসিয়া মেডিএইড এন্ড ক্লিনিক এর মনসুর আহমেদ এমদাদ, সাহিদ চক্ষু হাসপাতালের মামুনুর রশীদ মামুন, খোয়াই জেনারেল হাসপাতালের তাজ উদ্দিন আহমেদ, ইউনাইটেড হাসপাতালের মো. মঈনুল হক, প্যানাসিয়া ক্লিনিক এর মনসুর আহমে এমদাদ, কেয়ার মেডিক্যাল সার্ভিসেস এর সাইফুর রহমান তারেক, সূর্যমুখী জেনারেল হাসপাতালের শাহগুল আহমেদ কাজল, প্রাইম কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মো. ছাদির মিয়া, খোয়াই হাসপাতালের তাজউদ্দিন আমেদ সোহেল, সিটি ডায়াগনস্টিক সেন্টারের মলয় সরকার, হেলথ কেয়ার হসপিটালের রুহেল ইসলাম, একে হসপিটালের হাফেজ আহমেদ রেজা, এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিপ্লব চন্দ্র দেব, মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ওয়াহিদুর রহমান চৌধুরী, অক্সিজেন ডায়াগনস্টিক সেন্টারের মো. সোহেল আকঞ্জী, মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারের উত্তম চক্রবর্তী, সেবা ডায়াগনস্টিক সেন্টারের মোহাম্মদ কামরুল ইসলাম, চুনারুঘাট দি স্কয়ারের মো. জাকারিয়া হোসেন, ইউনিকেয়ারের সৈয়দ আকিকুর রহমান মুবেদ, চুনারুঘাট এম,কের সাইফুল ইসলাম জুয়েল, বাহুবল পপুলারের এমএ মজিদ তালুকদার, মাধবপুর এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের মো. শাহীন মিয়া ও মো. আবুল বাসার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com