শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ভাষা সৈনিকদের স্মরণে আলোচনা সভা ও টিউবওয়েল বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভাষা সৈনিক মরহুম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী ও ভাষা সৈনিক মরহুম আব্দুল মান্নান চৌধুরী স্মরণে ইউনিটি ক্লাব অব হবিগঞ্জ ও মুক্তিযোদ্ধা শাহ মনজব আলী ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও টিউবওয়েল বিতরণ শনিবার সকাল ১১ টায় হবিগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইউনিটি ক্লাব অব হবিগঞ্জ ও মুক্তিযোদ্ধা শাহ মনজব আলী ফাউন্ডেশনের সভাপতি
শাহ জয়নাল আবেদীন রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারী আব্দুর রহমান। বিশেষ অতিথি-হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি হবিগঞ্জ প্রেসক্লাব চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি রাশেদ আহমেদ খান, অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল অফিসার বিদ্যুৎ চক্রবর্তী, হবিগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি টিপু চৌধুরী, পৈল ইউনিয়ন এসোসিয়েশন প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী ফয়সাল আহমেদ খান পারভেজ, সদর উপজেলা ইউনিটি ক্লাব সভাপতি সৌদি প্রবাসী রাকিবুল আলম রাকিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সৌদি প্রবাসী মাওঃ ক্বারী শাহ আব্দুল হাফিজ, সুবিদপুর ইউ/পি ১নং ওয়ার্ড মেম্বার হাফেজ আহমদুল হাসান চৌধুরী মুনীর, মুক্তিযোদ্ধা সন্তান শাহ জোবায়দুর রহমান নাজু, জেলা শ্রমিকলীগ যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নওশের আলী, রহমতুল্লাহ লিটন, বাচ্চু মিয়া, ম্যানেজার সতিশ চন্দ্র দাস, ডাক্তার কাজল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেলোয়ার হোসেন চৌধুরী খসরু। বক্তারা ভাষার মাসে এমন মহতী উদ্যোগের জন্য প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com