শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ-মিরপুর সড়কে দূর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট টাইম শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-মিরপুর সড়কের নতুন বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তপু দাস (২৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় ঘণ্টাখানেক ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরে তপুকে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তার স্বজনরা সদর হাসপাতালে ছুটে আসেন। তাদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে। তপুর দাস মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দেবিপুর গ্রামের নিঠু দাসের পুত্র। গতকাল শুক্রবার বিকেলে বাড়ি থেকে হবিগঞ্জ শহরে এক আত্মীয়ের বাসায় আসার জন্য মোটর সাইকেলযোগে রওয়ানা হয়। পথিমধ্যে নতুন বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেলটি উল্টে যায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। চিকিৎসক জানিয়েছেন, মাথায় হেলমেট না থাকায় আঘাত প্রাপ্ত হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com