শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাদক, জুয়া, চুরি-ডাকাতি প্রতিরোধে শায়েস্তাগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৫ জুলাই, ২০১৪
  • ৬৬৫ বা পড়া হয়েছে

মোঃ জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ মাদক বিক্রি, জুয়া, চুরি-ডাকাতি প্রতিরোধে শায়েস্তাগঞ্জ বিরামচরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পৌর এলাকার বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশিষ্ট মুরুব্বি ক্বারী আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর সাইদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ নিজাম উদ্দিন চৌধুরী। এতে বিরামচর, জগন্নাথপুর ও মহলুলসুনাম গ্রামের সুশীল সমাজ ও বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী মোঃ আব্দুল হক, তোরাব আলী মাষ্টার, খুর্শেদ আলী, আরজু মিয়া সরদার, সৈয়দ ফখরুল মিয়া, হাজী রজব আলী, সাবেদ আলী, সৈয়দ তানভির আহমেদ জুয়েল, হাজী সফিক মিয়া তালুকদার, মোঃ দরবেশ আলী, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রাধন শিক্ষক মহিবুর রহমান, আবুল কালাম, ফজলু মিয়া, লুৎফুর রহমানসহ এলাকার আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সবায় বক্তারা বলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিরামচর এলাকায় চুরি-ডাকাতি কোন সময় হয়নি। মাদক ব্যবসা থাকলেও তাহা গ্রামের প্রতিরোধে এই মাদক ব্যবস্যা বন্ধ ছিল। বর্তমানে মহলুল সুনাম গ্রামে মাদক ব্যবসার কারনে বিভিন্ন স্থান থেকে লোকজন এসে মাদক ক্রয় করে অত্র এলাকার মান ক্ষুন্ন হচ্ছে। এদিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের পাশ দিয়ে ঢাক-সিলেট মহাসড়কের উপর দিয়ে দেউন্দি চা-বাগান সড়কের শায়েস্তাগঞ্জ ইউনিয়নস্থ ফরিদপুর গ্রামের আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সুরুজ মিয়া (৪০) দীর্ঘদিন যাবত পুলিশকে মাসোয়ারা দিয়ে ফরিদপুর গ্রামে ওয়ান-টেন বসিয়ে প্রতি রাতে জুয়া আসর থেকে লক্ষাধিক টাকা উপার্জনসহ চুরি-ডাকাতির সাথে লিপ্ত রয়েছে। মাদক ও জুয়ার আসর থেকেই বেশিরভাগ চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সূত্রপাত হচ্ছে। জুয়া ও মাদকমুক্ত করলেই চুরি-ডাকাতিসহ নানা অপরাধ প্রবনতা কমে যাবে। এলাকাবাসীর দাবী দ্রুত এ জুয়া খেলা বন্ধ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com