শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে নিখোঁজের ২২ দিন পর কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৪৬৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের মধুপুরের পাশে বন বিট থেকে সুমন মুন্ডা নামের এক কিশোরের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) দুপুর একটার দিকে এ ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। সুমন মুন্ডা মধুপুর বাগানের পরিমল মুন্ডার ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর ফেইসবুকে ছবি পোস্ট নিয়ে সুমন মুন্ডার সাথে প্রতিবেশী সুনীল মুন্ডার ছেলে বুধু মুন্ডার মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে বুধু মুন্ডা উত্তেজিত হয়ে সুমনকে চড়-থাপ্পড় মারতে শুরু করলে পার্শ্ববর্তী লোকজন তাদের থামিয়ে দেয়। পরে দুজন দুই দিকে চলে যায়। শনিবার দুপুরে বনবিটে লাশ পাওয়ার বিষয়ে সুমনের মা বাণী মুন্ডা জানান, ২৩ ডিসেম্বর আমার ছেলের সাথে বুধু মুন্ডার ঝগড়া হয়ে বলে আমাকে আমার পাশের বাড়ির মহিলা জানালে আমি বাগান সভাপতিকে জানাই। বাগান সভাপতি আমাকে বলেন অপেক্ষা কর আমি বিষয় টি দেখে দিব। তিনি আর কি দেখবেন ঐ দিন বৃহস্পতিবার থেকে আমার ছেলে বাড়িতে ফিরে নাই। আমি আজ শুনছি পাহাড়ে আমার ছেলের লাশ পাওয়া গেছে। আমার ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলেকে কে বা কারা মেরে পাহাড়ের ভিতরে রেখেছে আইনের কাছে বিচার দাবী করে মৃত সুমনের মা ও ছোট বোন পূজা মুন্ডা কান্নায় ভেঙে পড়েন। সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, ফেইসবুকে বুধুর বোন মুক্তা মুন্ডার ছবি পোস্ট করে সুমন মুন্ডা। এরই জের ধরে বুধু ও সামনের মাঝে বাক-বিতন্ডা ঘটে ২৩ ডিসেম্বর সকালে। এরপর হতে সুমন রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এঘটনার ২২ দিন পর ১৫ ই জানুয়ারি পুটিজুরি বনবিটের ভিডিও ফাস্ট টিলা নামক স্থান থেকে অর্ধগলিত ঝুলন্ত অবস্থায় সুমনের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com