রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সুলতানশীতে হাজার হাজার মানুষের সমাগমে বাৎসরিক ওরস অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৪০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী সুলতানশী হাবিলীতে প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার মানুষের সমাগমে সৈয়দ গোলাম হায়দার হোসাইনী চিশতী ওরফে সৈয়দ দুধু মিয়ার ৪১তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ফজরের নামাজের পূর্বে দরবার-এ হায়দার হাবিলীর পীরজাদা সৈয়দ গোলাম সারওয়ার হোসাইনী চিশতী ওরফে সৈয়দ রুবেল মিয়ার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘটে। এর আগে মঙ্গলবার পবিত্র ওরস উপলক্ষে সুলতানশীর দরবার-এ হায়দার হাবিলীতে জেলার বিভিন্ন ¯’ান থেকে হাজার হাজার নারী পুরুষ ভীড় জমান। এলাকাবাসী ও জেলার বিভিন্ন স্থান থেকে আসার ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ওরসে সারারাত ব্যাপী ওয়াজ, মিলাদ মাহফিল, মুর্শিদী গান পরিবেশন করা হয়। এতে প্রায় ৫০টি গরুসহ বিভিন্ন পশু জবাই করে শিরনী বিতরণ করেন ভক্তবৃন্দরা। ওরসে বসে মেয়েদের সাজের জিনিসপত্রসহ নানা মনিহারী দোকানপাট। কনকনে শীত থাকায় দেখা যায় অনেক কাপড়ের দোকানও। আবার ওরসে বিভিন্ন খাবারের দোকানও ছিল লক্ষণীয়। কাফেলায় কাফেলায় ভর্তি ছিল মুরিদান ভক্তবৃন্দরা। ওরসে প্রশাসনিক ব্যবস্থাসহ দূর দূরান্ত থেকে আসা মানুষের সেবায় নিয়োজিত ছিলেন ওরস কমিটির লোকজন। পরে মঙ্গলবার সারাদিন ও সারারাত শেষে বুধবার ভোররাতে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও ওই হাবিলীতে সৈয়দ গোলাম নবী হোসাইনী চিশতী ওরফে সৈয়দ দুলাল মিয়ার ১ম ও সৈয়দ গোলাম কাদিও হোসাইনী চিশতীর ১১তম ওরস অনুষ্ঠিত হয়।
সৈয়দ গোলাম সারওয়ার হোসাইনী চিশতী ওরফে সৈয়দ রুবেল মিয়ার জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ভাবে বাৎসরিক ওরস পালন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো ভক্তবৃন্দের সমাগম হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com