মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজ মাধবপুর ও চুনারুঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচন

  • আপডেট টাইম বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার পঞ্চম ধাপে মাধবপুর ও চুনারুঘাটে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে গতকাল মঙ্গলবার ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরঞ্জামসহ ভোটকেন্দ্রে পৌঁেছ গেছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মাধবপুর ও চুনারুঘাটে মোট ভোট কেন্দ্র হলো ২০৫টি। এর মধ্যে মাধবপুরে ১০২টি ও চুনারুঘাটে ১০৩টি। তবে প্রার্থীরা জানিয়েছেন, এই দুই উপজেলার অনেক ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ রয়েছে। প্রত্যেক উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০জন করে ২০ জন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ জন করে ৮ জন, প্রতিকেন্দ্রে আনসার সদস্য থাকবে ১৭ জন করে, বিজিবি ৮ প্লার্টুন, পুলিশ, র‌্যাব ছাড়াও স্টাইকিং ফোর্স সার্বক্ষনিক টহল দিবে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সাথে সাথেই তাহলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
মাধবপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা এবং ৯৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩৫ ও ৩৩টি সংরতি ওয়ার্ডে ১৪৩ প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন। উপজেলার ৫৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার ১০ ইউনিয়নে ৪৮ ও মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়াও চুনারুঘাট উপজেলার ৯০টি সাধারণ ওয়ার্ডে ৪১৪ ও ৩০টি সংরক্ষিত ওয়ার্ডে ১৬১ এবং মাধবপুর উপজেলার ৯৯টি সাধারণ ওয়ার্ডে ৪৩৫ ও ৩৩টি সংরতি ওয়ার্ডে ১৪৩ প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার প্রায় অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com