রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শায়েস্তাগঞ্জে ২ হাজার কেজি চোরাই চা-পাতাসহ আটক ৬

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে দুই হাজার কেজি চোরাই চা-পাতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চা-পাতা উদ্ধার ও ৬ জনকে আটক করে। এসময় পাচারকালে ব্যবহৃত একটি পিকআপভ্যানও উদ্ধার করা হয়। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় শায়েস্তাগঞ্জ থানায়।
শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান ওই এলাকা দিয়ে একটি পিকআপভ্যান যোগে চোরাই চা-পাতা পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ৪০ বস্তা চা-পাতা জব্দ করা হয়। যা কেজিতে প্রায় দুই হাজার কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com