শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাট উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সাধারণ সম্পাদক পদে রহমত তালুকদার এগিয়ে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৩২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ। সম্মেলন ঘিরে চুনারুঘাট পৌর শহরে ব্যানার ও পোস্টারে সাজসাজ রব। নেতা কর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা শাহরিয়ার এমপি, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান মোল্লা সহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কৃষকলীগের বর্তমান সভাপতি মুজিবুর রহমান ও বর্তমান সেক্রেটারি মীর জামাল দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। তবে অধিকাংশ নেতা কর্মীরা জানান, তৃণমুল থেকে রাজনীতি করে আসা রহমত তালুকদার সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় সম্মেলনের হিসাব পাল্টে গেছে। প্রকৃত কৃষক-কৃষানিদের নিয়ে পুরো উপজেলায় ছড়িয়ে আছে রহমত তালুকদারের জনমত। সে কারণে রহমত তালুকদার সাধারণ সম্পাদক হওয়ার সম্ভবনা বেশি।
পৌরসভার ৮নং ওয়ার্ডের খুরশেদ আলীর ছেলে রহমত আলী তালুকদার ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। চুনারুঘাট উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পদাক প্রার্থী রহমত আলী তালুকদার এতদিন বাংলাদেশ কৃষকলীগ চুনারুঘাট পৌর শাখার সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছিলেন। ২০০১ সালে ছাত্রলীগের সাথে সংযুক্ত ছিলেন। ২০১২সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৮নং ওর্য়াডের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে অনেক মামলা ও কারাভোগের স্বীকার হয়েছে রহমত আলী তালুকদার। ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে জামায়াত শিবিরের ষড়যন্ত্রে মামলায় কারাভোগ করতে হয়েছে।
রাজনিতীর পাশাপাশি কিছু সামাজিক সংগঠনেও কাজ করে আসছেন তিনি। চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ:প্রচার সম্পাদক, চুনারুঘাট বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ:সভাপতি এবং “হৃদয়ের বন্ধন একতা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি। চুনারুঘাট বাজারের মেসার্স মামুন ট্রেডার্সের সত্বাধিকারী। পারিবারিক সূত্রে জানা যায় রহমত আলী তালুকদারের পিতা খুরশেদ তালুকদার আওয়ামীলীগের রাজনীতি সাথে জড়িত ছিলেন, বড় ভাই নূর আলী তালুকদার বর্তমানে যুবলীগ নেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com